সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ চার যুবক আটক

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।এসএমপি মিডিয়া সেলের প্রেসনোটে জানানো হয়, ১০ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সোবহানীঘাট পয়েন্টের আরাফাত হোটেল (আবাসিক)-এর চতুর্থ তলার ৩২১ নম্বর কক্ষে অভিযান চালান। সেখান থেকে ৪০টি ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মো. বিল্লাল হোসেন (৩৫), মো. কামাল মিয়া (৩৭), মো. নুর আলম (৩৯) ও মো. গোলাম হোসেন (৪২)।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

সিলেটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ চার যুবক আটক