সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে ছাতক থানার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপনা এলাকার একটি বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআরবি-৯–এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বড় কাপনা এলাকায় পৌঁছালে তিন-চারজন ব্যক্তি প্লাস্টিকের তিনটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।এসআরবি জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা মদ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।