বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, কোম্পানীগঞ্জ থেকে যুবক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার মূল অভিযুক্ত ছাব্বির আহমদকে (২৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) এসআরবি'র গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছাব্বির বালাগঞ্জ থানার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও গ্রামের গেন্দু মিয়ার ছেলে। 

এসআরবি সূত্র জানায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ আগস্ট সকালে মেয়েটিকে ঘরে না পেয়ে তার মা গোলাপগঞ্জ মডেল থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে মেয়েকে ফুসলিয়ে অপহরণের বিষয়টি জানতে পেরে তিনি ছাব্বিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এসআরবি-র গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : গ্রেফতার অপহরণ এসআরবি

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গোলাপগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, কোম্পানীগঞ্জ থেকে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x