মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায়  হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।

 মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টানা দুদিন হাম ও হাম সন্দেহে মৃত্যু দেখেছেন সিলেটবাসী। তবে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে কারও মৃত্যু হয়নি। বিষয়টি বেশ স্বস্তির।

তবে এ সময়ে বিভিন্ন হাসপতাালে ভর্তি হয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৫৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৪২ জন। এদিকে গত ২ দিন সিলেট বিভাগে নতুন কোনো হাম রোগীও শনাক্ত হয়নি। তবে এ বছর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১১১৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। তাদের মধ্যে সিলেট জেলায় ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

বিষয় : সিলেট হাম

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x