বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভারতীয় চা-পাতা ও বিস্ফোরক উদ্ধার হলেও পালিয়ে গেল চক্রের ৩জন

জৈন্তাপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চা-পাতা এবং নিষিদ্ধ বা নিম্নমানের বিস্ফোরক (চকলেট বোমা ও তারাবাজি) উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও সিলেট জেলা পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতাসহ তিনজন পালিয়ে গেছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জৈন্তাপুরের হরিপুর (ফতেপুর) ইউনিয়নের ভেলুপাড়া গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেলুপাড়া গ্রামের নূরুল উল্লাহর বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক নূরুল উল্লাহসহ দুই অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে ওই কক্ষ তল্লাশি করে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-পুরোনো প্লাস্টিকের ২২টি বস্তায় মোট ১ হাজার ১০০ কেজি চা-পাতা। ২টি বস্তায় ৫৫২ বাক্স ‘তুফান চকলেট বোমা’ (হেপি ফায়ারওয়ার্ক)। ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাজি (অ্যাতিনি ৭ সিএম ইলেক্ট্রিক স্পারকার্স)।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক নূরুল উল্লাহ ও অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত সমস্ত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : এসআরবি উদ্ধার ভারতীয় পণ্য

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভারতীয় চা-পাতা ও বিস্ফোরক উদ্ধার হলেও পালিয়ে গেল চক্রের ৩জন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x