বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

মাওলানা মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ৩১ মার্চ, ২০২২ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৪ সাল পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। 

২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাওলানা মুফতি রুহুল আমিন। এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। মসজিদে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুইদিন পর ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করা হয়।

বিষয় : গ্রেপ্তার গ্রেফতার গ্রেপ্তার

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার
0:00 0:00
1.0x