বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ (৪০) এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিনুর শেখ ও জাসাস নেতা সোহেল মোল্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।’

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ইদ্রিস আলী।

বিষয় : বিএনপি নিহত হামলা

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x