বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশের উপস্থিতিতে বাসায় তালা!

সিলেটে পুলিশের উপস্থিতিতে বাসায় তালা!

সিলেট নগরীর বাগবাড়ী এলাকার মদিনা মার্কেট সংলগ্ন নিকুঞ্জ আবাসিক এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে বাসায় তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সম্পত্তির দাবিদার মো. শাহজাহানের আমমোক্তার রিপন চৌধুরী।

বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রিপন চৌধুরী জানান, বিরোধপূর্ণ ০.০৫৫০ একর জমিটি বাগবাড়ী মৌজার এসএ খতিয়ান ৭৮৯ ও বিএস খতিয়ান ৩৪২২-এর অন্তর্ভুক্ত। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২-এ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর ২০২৬ আদালত সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), সিলেট সদরকে জমির দখলসংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে।

কিন্তু আদালতের ওই নির্দেশ কার্যকর থাকা অবস্থায় পুলিশের উপস্থিতিতে বাসায় তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। কোন নির্দেশে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তালা দেওয়ার ঘটনায় তাঁদের ভূমিকা কী ছিল, তা তদন্তের দাবি জানান।

রিপন চৌধুরীর দাবি, ২০০০ সালের ১১৩২৫ নম্বর দলিলের মাধ্যমে মো. শাহজাহান ০.০৫৫০ একর জমি ক্রয় করেন। পরবর্তী সময়ে ২০০৩ সালের ৫৮৮৯ নম্বর দলিলের মাধ্যমে একই জমি অন্য ব্যক্তির কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে মালিকানা বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় ২০০৩ সালের দলিল বাতিল ও স্বত্ব ঘোষণার দাবিতে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, সিলেটে স্বত্ব মোকদ্দমা নং ৩৫১/২০২৬ দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন।

তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশের উপস্থিতিতে তালা দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত, আদালতের ১০ নভেম্বরের আদেশ বাস্তবায়ন, দায়িত্বে অবহেলা বা পক্ষপাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তির বিষয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানানো হয়।

বিষয় : সংবাদ সম্মেলন অভিযোগ

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশের উপস্থিতিতে বাসায় তালা!

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে পুলিশের উপস্থিতিতে বাসায় তালা!
0:00 0:00
1.0x