মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ভারতীয় পিকআপ-টায়ারসহ আটক ২

সিলেটে ভারতীয় পিকআপ-টায়ারসহ আটক ২

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় টায়ার এবং একটি পিকআপ ভ্যানসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন রশিদ (২৮) ও বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (২৫)।

এ তথ্যটি মঙ্গলবার এসএমপি'র ভেরিফাইড পেইজে জানানো হয়। 

সোমবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্টস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের ফোরহুইলস অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট পরিচালনাকালে তাঁদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশি চলাকালে সন্দেহভাজন একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান (রেজি: ঢাকা মেট্রো ন-২০-৫৩৩৩) থামানো হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৯ পিস ভারতীয় টায়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১১ হাজার টাকা। এ সময় অবৈধ মালামাল পরিবহনের দায়ে গাড়িটি জব্দ এবং এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা) দক্ষিণ সুরমা থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮, তারিখ- ১৬/১১/২০২৬) রুজু করা হয়েছে।

বিষয় : এসএমপি ডিবি আটক

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিলেটে ভারতীয় পিকআপ-টায়ারসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে ভারতীয় পিকআপ-টায়ারসহ আটক ২
0:00 0:00
1.0x