মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’

প্রায় ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছেন চিত্রনায়িকা পরীমনি। এই দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গেই কখনো খারাপ আচরণ করেননি বলে দাবি করেছেন তিনি।

তবে সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী। ওই ঘটনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন পরীমনি। তার ভাষ্য, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় তিনি আপত্তি জানিয়েছিলেন।

ঘটনা বর্ণনা করতে গিয়ে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? জবাবে সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।

এ সময় পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

এদিকে এদিন পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত কার্যক্রম শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় মজুত করতেন পরীমনি। এমনকি তার গাড়িও মাদক পরিবহনে ব্যবহার করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারির পাশাপাশি পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটিতে নতুন করে অভিযোগ গঠনের শুনানি শুরুর প্রক্রিয়া এগোয়।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

বিষয় : পরীমনি

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x