মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

১৪ দিনে মিলবে ব্যবসায়িক ছাড়পত্র: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা প্রাপ্তির দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগে। ডিজিটাল সেবার আওতায় এ সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় সনদ ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। এছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ সামনে রেখে আগামী ৩ বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়ে বাণিজ্যমন্ত্রী যেসব খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান:

চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ।

সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে সমন্বয়হীনতা রোধ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সার্বিক সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী ৩ থেকে ৪ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার ও শুল্ক-অশুল্ক বাধা দূর করতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। তিনি এফটিএ আলোচনায় বাংলাদেশি কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধির বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্যমন্ত্রী

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

১৪ দিনে মিলবে ব্যবসায়িক ছাড়পত্র: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x