মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২০

সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে শিশুমৃত্যু থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।

মৃত দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা প্রিদম বিশ্বাসের ছয় মাস বয়সী মেয়ে নিপা বিশ্বাস।

সে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির মিয়ার সাত মাস বয়সী মেয়ে সাজেদা বেগম।

শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনন্দিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগে হাম ও হাম-উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৯২ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, হাম ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬১৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫১১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০৫ জন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১৯৬ জন রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৭৩ জন।

অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালের আখালিয়া শাখায় ১০ জন রোগী চিকিৎসাধীন।

বিষয় : হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২০

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x