বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক

সিলেট নগরীর চারটি থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথক এসব অভিযান চালানো হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামপুর বাইপাস সড়কে পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিল্লুর রহমান (৪০) নামের একজনকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি। এয়ারপোর্ট থানার বাগানবাগিচা এলাকার (রোড নং-৩, বাসা-১৭) মৃত আব্দুল লতিফের ছেলে জিল্লুরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মোগলাবাজার থানায় মামলা (নং-০৬, তারিখ-১৮/১১/২০২৬) দায়ের করা হয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে তেলিবাজার ও সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের আড়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হলে স্থানীয়দের সহায়তায় গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার সদর থানার দিঘীরপার বাজার এলাকার আশরাফ মিয়ার ছেলে মাসুক বর্তমানে নগরীর শেখঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিবাগত রাত পৌনে ১টার দিকে আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়াকে (২৮) আটক করা হয়। স্বেচ্ছাসেবক লীগের ৩৭নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহেল আখালিয়া সোনালী আবাসিক এলাকার যোগীপাড়ার মো. নজির মিয়ার ছেলে। জালালাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত পূর্বের একটি মামলায় (নং-০৩/১৩৬, তারিখ-০২/০৮/২০২৬) সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

অপরদিকে রাত সোয়া ২টার দিকে নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশ থেকে মো. দেলোয়ার হোসেনকে (৩৮) আটক করে পুলিশ। গোয়াইনঘাট থানার জাঙ্গাইল তোয়াকুল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে দেলোয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী। গত ১৭ জুলাই পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় সরকারবিরোধী ঝটিকা মিছিলে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এয়ারপোর্ট থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (নং-২৫, তারিখ-১৮/০৭/২০২৬) তাকে আটক দেখানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, আটককৃতরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। থানার রেকর্ডপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সম্পৃক্ততা মিলেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিষয় : আটক অগ্নিসংযোগ

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x