রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত বদরুল আলম।

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মনরতল বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত বদরুল আলম স্থানীয় হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন।

হামলার ঘটনার সময় বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার যাওয়ার পথে গোরাগ্রাম এলাকায় কয়েকজন রাস্তা অবরোধ করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বদরুল ও তিনি তাদের বাধা দেন। এ সময় দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বদরুল ও সাদেকের ওপর হামলা চালানো হয়। সাদেক কোনোমতে প্রাণে বাঁচলেও অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান বদরুল আলম। পরে স্থানীয়রা তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- গোরাগ্রাম গ্রামের শাহীনুর রহমান, মামুন আহমদ, আমিনুর রশিদ, তুহিন আহমদ, সুহিন আহমদ ও উপরগ্রাম গ্রামের নোমান আহমদ।

হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।

বিষয় : খুন হত্যা নিহত গোয়াইনঘাট

সিলেটের বার্তা ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
0:00 0:00
1.0x