রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানী বিমানবন্দরে ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদ সংবর্ধিত

যুক্তরাজ্য (ইউকে) জমিয়তের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ। পরে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাঁকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ শাহান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।

এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম রাজু, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং জমিয়ত নেতা মাওলানা এনামুল হক ও মাওলানা সাইফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ আযাদ আহমদ, ছাত্রনেতা শফিউল আলম তুহিন, তুফায়েল আহমদ মাহের, হাফিজ শামসুজ্জামান, আজিম আহমদ, শরিফ আহমদ, আব্দুল হামিদ, হাফিজ ইকরামা ও ফারুকুর রশিদ।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ওসমানী বিমানবন্দরে ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদ সংবর্ধিত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x