বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক



সিলেটে চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক

সিলেট নগরীর এয়ারপোর্ট থানার হিলুয়া চা বাগান এলাকা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জুয়ার সঙ্গে জড়িত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে এয়ারপোর্ট থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন হিলুয়াছড়া বাগান এলাকার শাউন মুন্ডার ছেলে সুবল মুন্ডা (২০), শিটুগঞ্জর ছেলে যাদবগঞ্জ (৩৫), আব্দুল হকের ছেলে মো. আজিদ খান (৩২), মাইন্ন ভূমিজের ছেলে উজ্জ্বল ভূমিজ (২৫), ইসকন্দর আলীর ছেলে মো. জাহেদ (৩৩), মো. মনির মিয়ার ছেলে মো. দুলাল (৩৮) ও মৃত খোকন নায়েকের ছেলে সাগর নায়েক (৪২)।

পুলিশের গণমাধ্যম শাখা জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর (নং ৪৭১/২৬) দায়ের করা হয়েছে। পরে আটক সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : আটক এসএমপি জুয়াড়ি

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


সিলেটে চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট নগরীর এয়ারপোর্ট থানার হিলুয়া চা বাগান এলাকা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জুয়ার সঙ্গে জড়িত।


বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে এয়ারপোর্ট থানা-পুলিশ।


আটক ব্যক্তিরা হলেন হিলুয়াছড়া বাগান এলাকার শাউন মুন্ডার ছেলে সুবল মুন্ডা (২০), শিটুগঞ্জর ছেলে যাদবগঞ্জ (৩৫), আব্দুল হকের ছেলে মো. আজিদ খান (৩২), মাইন্ন ভূমিজের ছেলে উজ্জ্বল ভূমিজ (২৫), ইসকন্দর আলীর ছেলে মো. জাহেদ (৩৩), মো. মনির মিয়ার ছেলে মো. দুলাল (৩৮) ও মৃত খোকন নায়েকের ছেলে সাগর নায়েক (৪২)।


পুলিশের গণমাধ্যম শাখা জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর (নং ৪৭১/২৬) দায়ের করা হয়েছে। পরে আটক সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক
0:00 0:00
1.0x