বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শিডিউল বিপর্যয়

বিক্ষোভের মুখে ৩ ঘণ্টা দেরিতে সিলেট ছাড়ল ‘পাহাড়িকা এক্সপ্রেস’

শিডিউল বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে এসেছে আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’। বিলম্বের কারণে স্টেশনে চরম দুর্ভোগে পড়ে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটগামী যাত্রীদের নিয়ে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করার কথা থাকলেও, তা ছেড়ে আসে সকাল ১০টা ৫০ মিনিটে।

জানা গেছে, নির্ধারিত সময়ে ট্রেন স্টেশনে না পৌঁছানো এবং ছাড়তে বিলম্ব হওয়ায় অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা স্টেশন মাস্টারের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে উর্ধ্বতন কর্মকর্তা ও স্টেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

বিলম্বের বিষয়ে চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, বিপরীত দিক অর্থাৎ সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেন ভোর ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায় প্রায় দুই ঘণ্টা দেরিতে। রেক (ট্রেন) পৌঁছাতে দেরি হওয়ার কারণেই চট্টগ্রাম থেকে ছেড়ে যেতে স্বাভাবিকভাবেই বিলম্ব হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভের মুখে ৩ ঘণ্টা দেরিতে সিলেট ছাড়ল ‘পাহাড়িকা এক্সপ্রেস’

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x