শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হেফাজতের আহ্বানে কওমিভিত্তিক ৭ ইসলামি দলের ঐক্যবদ্ধ পথচলার সিদ্ধান্ত

হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই উদ্যোগকে এখনই কোনো আনুষ্ঠানিক ‘রাজনৈতিক জোট’ বলতে নারাজ দলগুলোর শীর্ষ নেতারা।

রাজধানীর খিলগাঁওস্থ মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সাতটি দলের তিনজন করে মোট ২১ জন প্রতিনিধি এবং হেফাজতের ৩ জন শীর্ষ নেতা অংশ নেন।

ঐক্যবদ্ধ হওয়া দলগুলো হলো—বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট (রাজী), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, দেশ, জাতি ও ইসলামের কল্যাণে এই সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিভিন্ন জাতীয় ইস্যুতে অবস্থান নেওয়া, কর্মসূচি দেওয়া ও যৌথ বিবৃতির ক্ষেত্রে তাঁরা একসঙ্গে থাকবেন। তবে এই উদ্যোগের কারণে কোনো দলকে নিজ নিজ বিদ্যমান রাজনৈতিক জোট ছাড়তে হবে না।

বৈঠক সূত্র জানায়, দলগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখতে ২১ সদস্যের একটি 'লিয়াঝোঁ কমিটি' গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, কওমিভিত্তিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হলেও জোটের চূড়ান্ত রূপরেখা আরও পরে নির্ধারণ করা হবে।

বিষয় : হেফাজতে ইসলাম বাংলাদেশ কওমিভিত্তিক ৭ ইসলামি দল

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হেফাজতের আহ্বানে কওমিভিত্তিক ৭ ইসলামি দলের ঐক্যবদ্ধ পথচলার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x