বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের শাহপরাণ এলাকা থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

সিলেটের শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে এসআরবি।

এসআরবি-৯ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানের ভিতরে তল্লাশি চালানো হয়।

এ সময় রাবার বাগানের ঝোপের মধ্য থেকে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় বাটবিহীন একটি পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান (০১টি বাটবিহীন) উদ্ধার করে। 

তবে এসব অস্ত্রে  সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডি মূলে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সিলেটের শাহপরাণ এলাকা থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x