বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুরের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ আটক

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে উপস্থিত হন।

এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সাবেক এই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত কামাল আহমেদ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : আটক চেয়ারম্যান কামাল আহমেদ তামাবিল ইমিগ্রেশন

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুরের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ আটক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে উপস্থিত হন।

এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সাবেক এই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটককৃত কামাল আহমেদ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x