শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। মারা যাওয়া তিন শিশুর সবার বয়স এক বছরের নিচে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশুর নাম সাফওয়ান, জিসান ও জায়ান। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৩২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২০০ শিশুর মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি মৃত্যুগুলো সন্দেহভাজন হামের উপসর্গের সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।

বিষয় : সিলেট মৃত্যু হাম

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x