রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হাসপাতালে চিকিৎসাধীন সাড়ে ৪শ' ছাড়িয়ে

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

সিলেট বিভাগে হাম ও রুবেলা সংক্রমণের প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন করে আরও ১২২ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের রোববারের (২৫ অক্টোবর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম সাফা (৮ মাস)। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সালমান আহমদের মেয়ে। ২৪ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪৫২ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১৫ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, চলতি বছর অদ্যাবধি সন্দেহজনক ও নিশ্চিত হামে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭২ জন মারা গেছেন।

বিষয় : হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x