সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক খুন-আটক ১

নিহত আক্তার হোসেন (৩০)।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপড়িরপাড় গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এই নির্মম হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে নিজেদের একটি পুকুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও তাঁর ভাই জাহাঙ্গীর। রাত আনুমানিক একটার দিকে প্রতিবেশী আব্দুল হালিম এসে তাঁদের মাছ ধরতে নিষেধ করেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে পরিবারের নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বুঝিয়ে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে আব্দুল হালিমের ছেলে ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়।

হামলায় আক্তার হোসেন ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের কোপে আক্তারের পেটের ভেতর আঘাত ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। এ ছাড়া হামলায় মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন জাহাঙ্গীর আলমও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গণি জানান, পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে একজনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের আইনি পদক্ষেপ ও তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : আটক খুন হামলা

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক খুন-আটক ১

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x