মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দাবা খেলে ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটিতে ইমজার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দাবা খেলার মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়া চর্চার ওপর গুরুত্ব দেন। সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, রাজ্জাক রুনু ও ‘ইমজা নিউজ’-এর সম্পাদক দেবব্রত ঘোষ চৌধুরী বক্তব্য দেন। শুরুতে স্বাগত বক্তব্য পাঠ করেন মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ পরিচালনা কমিটির আহ্বায়ক সজল ছত্রী।

বিষয় : বাণিজ্যমন্ত্রী দাবা ক্রীড়া ইমজা

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দাবা খেলে ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x