বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরুর বহরসহ ১০ লাখ ৪৫ হাজার টাকারও বেশি মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) জওয়ানরা নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবির অধীনস্থ সোনালী চেলা, ডিবির হাওর, প্রতাপপুর, বিছানাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্ত পার করে আনা ভারতীয় গরু, কম্বল, চিনি, গুঁড়ো দুধ, ফুচকা, প্রসাধন সামগ্রী (কসমেটিকস) এবং ট্রাকের রিম আটক করা হয়।

জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, চোরাচালানের মাধ্যমে আনা জব্দ করা পণ্যের বিষয়ে দেশের প্রচলিত নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : বিজিবি চোরাচালান ভারতীয় পণ্য

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x