রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

পুলিশের ওপর হামলা, মব সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০) ও তাঁর মা-বাবাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর রোববার (১ নভেম্বর) দুপুরে প্রিন্সের ছোট বোন এক স্কুলছাত্রীকে বাদে বাকি সাতজনকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তাঁর মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন এবং তাঁর চার বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) ও সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা প্রিন্সকে আটক করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে সদর হাসপাতালে এবং পরবর্তীতে সিলেটে স্থানান্তর করা হয়।

এ সময় হাসপাতালে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দান, হামলা এবং আসামি ছিনতাইয়ের চেষ্টা চালায় প্রিন্সের পরিবার ও সহযোগীরা। এই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয় : আটক গ্রেফতার সুনামগঞ্জ ছাত্রলীগ

সিলেটের বার্তা ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x