সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে নৌযান শ্রমিকদের বিক্ষোভ, ইউএনও কার্যালয় ঘেরাও

সুনামগঞ্জের জামালগঞ্জে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারাদারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নৌযান শ্রমিকরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলী স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে আঁতাত করে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে সাধারণ নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।শ্রমিক নেতারা অবিলম্বে অতিরিক্ত টোল আদায় বন্ধ করে সরকারি নির্ধারিত হারে টোল নেওয়ার দাবি জানান। একই সাথে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সুনামগঞ্জে নৌযান শ্রমিকদের বিক্ষোভ, ইউএনও কার্যালয় ঘেরাও