মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় জিতেশের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনাকে হত্যার দায়ে মূল আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনা নিখোঁজ হন। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন জানান, প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

বিষয় : সুনামগঞ্জ মামলা মৃত্যুদণ্ড হত্যা

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় জিতেশের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনাকে হত্যার দায়ে মূল আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনা নিখোঁজ হন। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন জানান, প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x