শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।

সভায় শতবর্ষপূর্তি উদযাপন নিয়ে মতামত তুলে ধরেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরিন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম ও পলাশ রঞ্জন তালুকদার প্রমুখ।

সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়।

শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামী ২৪ অক্টোবর, শনিবার পুনরায় আলোচনার জন্য সভা আহ্বান করা হয়েছে। রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো সভাটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x