শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভিসা জটিলতা: ওমান যাত্রা পেছাল বাংলাদেশের যুবাদের

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভিসা জটিলতায় পেছানো হয়েছে দলের যাত্রা।

তবে ভিসা পেলেই দ্রুত সফরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ওমানের কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি। পুরো প্রক্রিয়াটি এসিবির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বিসিবি।

তবে দলকে সফরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভিসা হাতে পেলেই ওমান যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কবে নাগাদ দলটি দেশ ছাড়তে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বিসিবি।

ওমানের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ১৩, ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর পাঁচটি যুব ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সিরিজ সামনে রেখে গত ৮ অক্টোবর দল ঘোষণা করেছিল বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসাইন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসান, রবিউল হাসান আনিক, রুবায় ইসলাম রিজন, শেখ আতীকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট ওমান

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভিসা জটিলতা: ওমান যাত্রা পেছাল বাংলাদেশের যুবাদের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x