শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানীনগরে সড়কে ঝরল দুইজনের প্রাণ

ওসমানীনগরে সড়কে ঝরল দুইজনের প্রাণ

ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

 এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩ নম্বরের একটি মাইক্রোবাস, ঢাকা মেট্রো-ছ ৭১-২৯৪৯ নম্বরের একটি অ্যাম্বুলেন্স এবং সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল হক (আনুমানিক ৪৫-৫০ বছর) নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুহেল আহমদের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অপর নিহত খায়রুল হকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনও উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় সংগ্রহ এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

 নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে শেরপুর হাইওয়ে পুলিশ মরদেহ হস্তান্তর করবে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।

বিষয় : আহত নিহত সড়ক দুর্ঘটনা ওসমানীনগর

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ওসমানীনগরে সড়কে ঝরল দুইজনের প্রাণ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ওসমানীনগরে সড়কে ঝরল দুইজনের প্রাণ
0:00 0:00
1.0x