শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মোগলাবাজারে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত

নিহত রাসেল (বামে)। ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল মোগলাবাজার থানার আওতাধীন হওয়ায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণ সুরমা থানা থেকেও একটি বিশেষ টিম কাজ করছে। 

বর্তমানে নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

বিষয় : সিলেট সংঘর্ষ নিহত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোগলাবাজারে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল মোগলাবাজার থানার আওতাধীন হওয়ায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণ সুরমা থানা থেকেও একটি বিশেষ টিম কাজ করছে। 

বর্তমানে নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x