বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হাসপাতালে ভর্তি ৫৯৭ জন

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৭ বছরের কিশোরের মৃত্যু

সিলেটে হামের প্রকোপ ও মৃত্যুর মিছিল থামছেই না। সর্বশেষ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১৭ বছর বয়সী ওই কিশোর হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই নতুন মৃত্যুর ফলে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৭১ জন থেকে বেড়ে ১৭১ জনের অধিক অর্থাৎ ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে অপ্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১৭ থেকে ২২ বছর বয়সী তরুণ-তরুণীদের মৃত্যুর বেশ কিছু ঘটনাও সামনে এসেছে।

এদিকে বিভাগে হাম শনাক্ত ও রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা ১ হাজার ৮১ জনে স্থির রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন (হবিগঞ্জের এই সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও অন্তর্ভুক্ত)।

অন্যদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে শুধু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন ভর্তি আছেন।

বিষয় : হাম মৃত্যু হবিগঞ্জ

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৭ বছরের কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x