শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সেপ্টেম্বরে সিলেটে দ্বিগুণ হলো ডেঙ্গু রোগী, আক্রান্ত বেড়ে ৪১৮

সিলেট বিভাগে সেপ্টেম্বরজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা ১৯০ জন থাকলেও পুরো মাসে নতুন করে ২২৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। ৭ সেপ্টেম্বর মোট রোগী ২২৯ জন থেকে বেড়ে ১১ সেপ্টেম্বর ২৬১ জন এবং ২১ সেপ্টেম্বর ৩৩৪ জনে পৌঁছায়। মাসের শেষ সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতি আরও তীব্র আকার ধারণ করে। ২৫ সেপ্টেম্বর রোগীর সংখ্যা ৩৬৬ থেকে বেড়ে ২৯ সেপ্টেম্বর ৪০৪ জনে দাঁড়ায়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর নতুন করে ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৮ জনে পৌঁছায়।

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর ফলে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে বাসিন্দা রয়েছেন। তবে ৩০ সেপ্টেম্বরের আগের ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়—১৮৩ জন। এছাড়া সিলেট ও সুনামগঞ্জে ৯০ জন করে এবং মৌলভীবাজারে ৪২ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে বিভাগের অন্যান্য স্থান থেকে এসে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে এসব রোগী শনাক্ত হন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন। এছাড়া বানিয়াচং, মাধবপুর, নবীগঞ্জ, চুনারুঘাট ও মৌলভীবাজার সদর হাসপাতালেও কিছু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মাত্র এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে ১৯০ থেকে ৪১৮ জনে পৌঁছানোয় এবং মৃত্যুর ঘটনা ঘটায় স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : ডেঙ্গু সিলেট

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সিলেটে দ্বিগুণ হলো ডেঙ্গু রোগী, আক্রান্ত বেড়ে ৪১৮

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x