শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী

'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী

আমেরিকায় দীর্ঘ বছর ধরে 'ঢালিউড অ্যাওয়ার্ড' নামে একটি অনুষ্ঠান হলেও সেখানে এ নায়িকাকে কখনোই দেখা যায়নি। এবারের আসর যথারীতি ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। আর সেখানে প্রথমবার হাজির থাকছেন মৌসুমী। 

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘এরই মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছি। আমি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকব'।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছা আছে, বলে জানান তিনি।এবং বলেন 'আর বাকিটা এখনো অবগত নই, তারা আসলে আমাকে নিয়ে কী পরিকল্পনা করছে, আছে কিনা কোনো বিশেষ সারপ্রাইজ। হয়তো বা আগে থেকেই কোনোকিছু জানাতে চাচ্ছে না। আমি আসলে এর বেশি কিছু জানি না।’

এদিকে দুদিন আগে আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এ নায়িকা। সেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমার কাছে খুব ভালো লেগেছে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

সাংবাদিকরা সবসময়ই আমার কাছের মানুষ। তাদের ভালোবাসায়, তাদের লেখনীতে সবসময় আমি ভালোবাসার প্রকাশ পেয়েছি। তাদের সহযোগিতা পেয়েছি, সেই কারণেই হয়তো আমি এতদূর আসতে পেরেছি। আর সাংবাদিকদের অনুষ্ঠানে যেতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।’

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী
0:00 0:00
1.0x