শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দুর্ভোগের ১৭ ঘন্টা: হবিগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মোটর মালিক গ্রুপ, মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। সম্প্রতি হবিগঞ্জের তিনটি বাস মৌলভীবাজারে আটকে রাখা হয়।

মালিক পক্ষের দাবি, বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হলেও পরে আবারও বাস আটক ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়।

বিষয় : ধর্মঘট

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দুর্ভোগের ১৭ ঘন্টা: হবিগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x