বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রোজার আগে দুই হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোজার আগে দুই হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
বাংলাদেশ নির্বাচন কমিশন এর ভবন। ফাইল ছবি

আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করে রমজানের আগে প্রায় ২ হাজার নির্বাচন শেষ করার প্রাথমিক পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে এসব নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের নির্বাচন শুরু করা গেলে তিনটি ধাপে রমজানের আগে প্রায় ২ হাজার ইউপি নির্বাচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের নির্বাচন হলে তার ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তবে ইউপি নির্বাচন নিয়ে এখনো প্রাথমিক আলোচনা চলছে; কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

নভেম্বর ও ডিসেম্বরে পাবলিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে বছরের শুরু থেকে ইউপি নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার।

ইসি জানিয়েছে, রমজানের পর আবার ইউপি নির্বাচন শুরু করে আগামী জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে রমজানের পর এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় তখনকার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ধাপের সময় নির্ধারণ করা হবে।

দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে তিনি জানান, আগামী ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে চায় কমিশন।

আরেক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আগামী ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার একটি সময়সূচি ধরে কমিশন চিন্তাভাবনা করছে। মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হলে নির্বাচনের আওতাধীন ইউনিয়নের সংখ্যা আরও বাড়তে পারে।

সেনাবাহিনী মোতায়েন নিয়ে এখনো সিদ্ধান্ত নেই"

ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ধরে নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন ইসি মাছউদ। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে সেনাবাহিনীকে মোতায়েনের প্রয়োজনীয়তা এখনই দেখছে না কমিশন। তবে নির্বাচন করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা প্রয়োজন হলে পরে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় নির্বাচনের মতো ইউপি নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। তাঁর ভাষ্য, ইউনিয়ন পরিষদের নির্বাচন এলাকাভিত্তিক ও বিভিন্ন ধাপে আয়োজন করা হবে, যাতে অনিয়ম, সংঘাত ও সহিংসতা যতটা সম্ভব কমানো যায়।

তফসিল ৪০ থেকে ৪৫ দিন আগে:

ইসি জানিয়েছে, ইউপি নির্বাচনের তফসিল ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের ভোট হলে নভেম্বরের শেষ ভাগ বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে হতে পারে।

ইউপি নির্বাচনের পর পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের পরিকল্পনাও রয়েছে কমিশনের।

এদিকে সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে ইসি। নতুন বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। আর সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীদের ভোটসংখ্যা সমান হলে তাদের মধ্যে পুনঃভোট আয়োজনের বিধান রাখা হয়েছে।

বিষয় : নির্বাচন ইউপি নির্বাচন ইসি

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রোজার আগে দুই হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x