শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জয়ন্তিকার বগি বিচ্ছিন্ন: সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের পাহাড়ি ঢাল ওঠার সময় অতিরিক্ত টানে ইঞ্জিনের হুক ছিঁড়ে পেছনের বগিগুলো আলাদা হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 

অন্যদিকে, এই ট্রেন উদ্ধারে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিলিফ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানিয়েছেন, রেলওয়ের কারিগরি দল দ্রুত লাইন সচল ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয় : রেলযোগাযোগ

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জয়ন্তিকার বগি বিচ্ছিন্ন: সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের পাহাড়ি ঢাল ওঠার সময় অতিরিক্ত টানে ইঞ্জিনের হুক ছিঁড়ে পেছনের বগিগুলো আলাদা হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 

অন্যদিকে, এই ট্রেন উদ্ধারে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিলিফ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানিয়েছেন, রেলওয়ের কারিগরি দল দ্রুত লাইন সচল ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x