শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দেশজুড়ে একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ১৪ প্রাণ

দেশে একযোগে হাম ও ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে এবং নতুন করে ১৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ হাজার ১২২টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়, যদিও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আলাদা। 

একই সময়ে নতুন করে ১ হাজার ১৫২টি শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে, ডেঙ্গুর প্রাদুর্ভাবও দেশজুড়ে অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৮২ জন। 

বিষয় : হাম ডেঙ্গু

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দেশজুড়ে একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ১৪ প্রাণ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x