শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি

নিহত রাসেল আহমদ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত রাসেল আহমদের (২৩) ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত রাসেল আহমদ দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চকের বাজার এলাকার শারুক মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার দ্রুতই থানায় অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে স্থানীয় দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। ওয়াকফ এস্টেট পরিচালনা ও কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : মামলা সংঘর্ষ নিহত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত রাসেল আহমদের (২৩) ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত রাসেল আহমদ দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চকের বাজার এলাকার শারুক মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার দ্রুতই থানায় অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে স্থানীয় দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। ওয়াকফ এস্টেট পরিচালনা ও কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x