শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

লাউয়াছড়ায় বিচ্ছিন্ন ট্রেনের বগি

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী  আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। তারা প্রায় ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

​শুক্রবার দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের রেললাইনের উঁচু ঢাল (আপ) বেয়ে ওঠার সময় এ ঘটনা ঘটে।

ভানুগাছ ​রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। 

এতে ট্রেনের পেছন অংশের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়লেও ইঞ্জিনসহ ১১টি বগি সামনের দিকে চলে যায়। ঘটনার পর থেকেই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

​পরে ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে মেরামতের কাজ শুরু করে ।

​বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, খবর পাওয়ার পরপরই মেরামত কাজ শুরু করা হয়। দ্রুত কাজ শেষ করে ৫টা ১৫ মিনিটের দিকে রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। আজ বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এ সময় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকালে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ ছিল।

বিষয় : রেলযোগাযোগ

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x