বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২৬ পালিত

ডিজিটালাইজড যুগে সঠিক তথ্য নিশ্চিত করণ ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা ' এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।  

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মোহাম্মদ ওয়ালিদ ফয়েজ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, জেলা মডেল মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাসস জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফুর রহমান, শিক্ষক রোকসানা বেগম সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন -তথ্য জানার অধিকার সকল নাগরিকদের।  কিন্তু,  তথ্যের অবাধ প্রবাহ হচ্ছে না। এজন্য জনসাধারণকে বেশী করে তথ্য অধিকার সম্পর্কে জানাতে হবে। অপতথ্য রোধে তরুণ প্রজন্মকে সঠিকভাবে যাচাই বাছাই করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। এছাড়াও সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইটগুলো হালনাগাদ করার কথা বলা হয়। অপতথ্য রোধে সামাজিক মুল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার মনোনয়ন ও শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকমহল। তাই মোবাইল ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত থাকার উপর জোর দেয়া হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২৬ পালিত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x