মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ছাতকে এসআরবি'র অভিযানে বিদেশি মদ উদ্ধার

ছাতকে এসআরবি'র অভিযানে বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে ছাতক থানার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপনা এলাকার একটি বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআরবি-৯–এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বড় কাপনা এলাকায় পৌঁছালে তিন-চারজন ব্যক্তি প্লাস্টিকের তিনটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান। 

পরে ওই বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এসআরবি জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা মদ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : মদ ছাতক এসআরবি

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ছাতকে এসআরবি'র অভিযানে বিদেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে ছাতক থানার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপনা এলাকার একটি বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআরবি-৯–এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বড় কাপনা এলাকায় পৌঁছালে তিন-চারজন ব্যক্তি প্লাস্টিকের তিনটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান। 

পরে ওই বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এসআরবি জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা মদ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ছাতকে এসআরবি'র অভিযানে বিদেশি মদ উদ্ধার
0:00 0:00
1.0x