মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ইনডোর ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ওসিসহ আহত ২০

ওসমানীনগর উপজেলার তাজপুরে দুই গ্রামের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে পরবর্তীতে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো পক্ষ সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ এতে অংশ নেন। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয় এবং অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে এলাকায় অবস্থান নেন।

সংঘর্ষের ঘটনায় তাজপুর বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে সিলেট-ঢাকা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমি নিজেও আহত হয়েছি। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

বিষয় : আহত সংঘর্ষ ফুটবল

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সিলেটে ইনডোর ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ওসিসহ আহত ২০

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x