মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

গোলাপগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এনামুল ইসলাম (৫৩) কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ওই ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষক নিজের রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন এবং স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন। 

গ্রেফতারের পূর্বে স্থানীয় কিছু লোক শিক্ষককে তার চেম্বারে মারধর করেন, যার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে আটক করে নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে দীর্ঘ চার মাস ধরে ধর্ষণ করে আসছেন শিক্ষক এনামুল হক। বিষয়টি জানার পর আমি ছেলের সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। পাশাপাশি আমার ছেলের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

এদিকে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল করিম কাশেমী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক এনামুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হবে।

বিষয় : গ্রেফতার ধর্ষণ গোলাপগঞ্জ

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গোলাপগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x