মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রবাসীরা হটলাইনে ফোন করে সহায়তা পাবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রবাসীদের আইনি সমস্যা সমাধান ও নানা ধরনের হয়রানি থেকে সুরক্ষা দিতে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি হটলাইনে ফোন করে প্রাথমিক আইনি সহায়তা নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।

বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন ধরনের সংকট ও আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত কাজ করবে। প্রবাসীদের মামলাগুলো শুধু এসব আদালতেই পরিচালিত হবে। দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছে। তবে বিদেশে শ্রমিক পাঠানো দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিদেশে তাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়।

প্রবাসী শ্রমিকদের জীবনযাত্রা ও কর্মপরিবেশের দুর্ভোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী জানান, কয়েক দিন আগে দুবাই সফরে গিয়ে তিনি শ্রমিকদের অমানবিক পরিশ্রমের চিত্র দেখেছেন। সকালে বাথরুম ব্যবহারের জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর নির্ধারিত সময়ের অনেক আগেই কাজের উদ্দেশে রওনা দিতে হয়। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় পান।

আইনমন্ত্রী বলেন, এত পরিশ্রম করার পরও বাংলাদেশের শ্রমিকেরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক কম মজুরি পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরুর উপদেষ্টা সি আর আবরার।

দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে দেশ-বিদেশের অভিবাসন বিশেষজ্ঞ, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 

বিষয় : প্রবাসী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রবাসীরা হটলাইনে ফোন করে সহায়তা পাবেন: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x