সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১,

ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের মিরপুর এলাকায় সাগর ব্রিক ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিস হাওলাদার পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী আনিস হাওলাদার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে এ ঘটনার জেরে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১,

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x