সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুরমা পয়েন্ট ও বন্দরবাজার থেকে টিপু ও শরিফকে ধরল পুলিশ

সিলেট নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে টিপু ও শরিফ নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জের বাহুবল থানার ভবানীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আশিকুর রহমান টিপু (৪১)। তিনি বর্তমানে নগরীর কোতোয়ালী মডেল থানার বাগবাড়ী নরসিংটিলা এলাকার বাসিন্দা।

অপরজন সুনামগঞ্জের দিরাই থানার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩৪)। বর্তমানে তিনি শাহপরান থানার বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনীর বাসিন্দা।

পুলিশ জানায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য সুরমা পয়েন্ট থেকে টিপুকে গ্রেফতার করে। তিনি একটি হত্যা, দ্রুত বিচার আইনে দায়েরকৃত ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ১টি ও ৩টি চুরির মামলার আসামি।

একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকা থেকে পেশাদার পকেটমার ও চোর শরীফকেও গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ২টি মামলার আসামি।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন।

বিষয় : গ্রেফতার গ্রেপ্তার

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সুরমা পয়েন্ট ও বন্দরবাজার থেকে টিপু ও শরিফকে ধরল পুলিশ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x