বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ৯১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিতে ব্যবসায়ী মো. হারুনুর রশীদকে সভাপতি, প্রকৌশলী মো. শওকত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক এবং সংগঠক মোহাম্মদ আব্দুছ ছামাদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মতিঝিলস্থ পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি অনুমোদন লাভ করে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুবের সুপারিশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ওয়ারিছ উদ্দিন সেলিম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন—অজি মো. কাউছার, জামাল উদ্দিন, মামুনুর রশীদ, মো. রেহান উদ্দিন, সুলাইমান আহমদ, উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, শামীম খান, ডা. নুরুল ইসলাম সিদ্দিকী, মো. আব্দুল আউয়াল রহমান, প্রকৌশলী ও ব্যবসায়ী জাকির হাসান শিকদার, অ্যাডভোকেট সাফওয়ান আহমদ, অ্যাডভোকেট মো. মুজাক্কির হোসেন, সাইফুল আহমেদ সামু, ফয়েজ আহমদ, ডা. কাজী আরিফ বিল্লাহ, সাংবাদিক আবু বকর সিদ্দিক, এনামুল হক, আব্দুল জলিল সাবু, ডা. এম এ গাফফার খান আদিল, অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা, বিলায়েত রাজা এবং মো. এনামুল আজিজ মুন্না।
যুগ্ম সাধারণ ও সহ-সাধারণ সম্পাদকবৃন্দ: সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেকেল আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন—সাংবাদিক রুবেল আহমদ, বদরুজ্জামান, মাসুদুল ইসলাম চৌধুরী রুপন, আফসার শহীদ চৌধুরী সায়েম, সাহেদ আহমদ, শাহনেওয়াজ রাজিব, মিজানুর রহমান, জামাল উদ্দিন, আব্দুল হাছিব, হুসাইন মোহাম্মদ সেলিম, শাহ মো. কামরুল হক ও নাজমুল হোসেন মুন্না।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন—আনছার মিয়া, আমিনুল ইসলাম রাজু, সুন্দর আলী, সনজ বিশ্বাস, আব্দুল আজিজ, মোস্তাক আহমদ, হোসেন আহমদ, খালেদ আহমদ ও কনাই মিয়া।
সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন—রাজেল আহমদ, জাকির হোসেন টিটু, আব্দুল শাকুর চৌধুরী রাশেদ, কছেহ আহমদ, মো. জামাল, কাউসার মিয়া, মো. মাহমুদুল হাসান বাচ্চু, সাব্বির আহমদ, আরশ আলী, মুর্শেদ আহমদ ও তাজুল ইসলাম।
বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদসমূহ: দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইয়ামিন আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত, ধর্ম বিষয়ক সম্পাদক মুনিরুর রহমান মুরাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুনেদ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সিপার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাবেল আহমদ চৌধুরী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, কৃষি-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ফয়ছুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহবুবুর রহমান। মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক আশিকুজ্জামান জোয়ারদার বাবর, সহ-মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহনুর মিয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আশরাফ ফয়েজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরান উদ্দিন, নারী ও পরিবার বিষয়ক সম্পাদক হাফছা বেগম, সহ-নারী ও পরিবার বিষয়ক সম্পাদক সামছুন নাহার অপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিক আহমদ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাজেদুল ইসলাম মাজেদ, জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সহ-জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরান আহমদ রানা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—মাসুক আহমেদ, মিনহাজুর রহমান, শাহেদ আহমদ, হারুত মিয়া, ফরহাদ আহমেদ খান ও ফয়ছুল আহমদ।