বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়, 'খুনি ও সন্ত্রাসী' হিসেবে ফেরাতে হবে: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের ট্রাভেল পাস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ‘খুনি ও সন্ত্রাসী’ হিসেবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানাতে বিমানবন্দরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং প্রস্তাবিত আঞ্চলিক করিডর ইস্যুতে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

'পাসপোর্ট ফেরত চাওয়ার দাবি হাস্যকর'

দেশে ফেরার জন্য শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে কি না—এমন আলোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না। হাজার হাজার মানুষ হত্যার পর তিনি ভারতে পালিয়ে গেছেন। তাঁর পক্ষ থেকে বা তাঁর জন্য ফেরত চাওয়া পাসপোর্ট নিয়ে যে কথা বলা হচ্ছে, তা এককথায় হাস্যকর।” তিনি আরও যোগ করেন, দুই দেশের বন্দিবিনিময় চুক্তির আওতেই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের দায়ে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ সরকার।

চীন-বাংলাদেশ করিডর ও বিনিয়োগ আলোচনা

এদিকে প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর উদ্যোগ নিয়ে সরকার কোনো ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, “এই করিডরের সাথে কোনো ঝুঁকি দেখছে না সরকার, বরং এটি দেশের অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিষয় গভীরভাবে পর্যালোচনা করা হবে।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিপিসি প্রতিনিধি লিউ হাইশিংয়ের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনের প্রতিনিধি। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ এবং দ্বি-পাক্ষিক রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিষয় : শেখ হাসিনা প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়, 'খুনি ও সন্ত্রাসী' হিসেবে ফেরাতে হবে: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x